ফেনীর দাগনভূঞা উপজেলার ভবানীপুর গ্রামে একটি বিয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পাত্রীর পিতাের আপন চাচাতো ভাই শাহাদাত ও রহমান বিয়ের গেটে বাঁশ দিয়ে বেড়া তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার সম্মানিত শিক্ষিকা সাথী মেডামের মেয়ের বিয়েতে এ ঘটনা ঘটে। এতে বিয়ে বাড়িতে উত্তেজনা ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে একটি অনার্স পড়ুয়া মেয়ের বিয়েতে এমন নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দাগনভূঞা থানা এবং বর্তমান এমপি ও মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু-এর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। পাশাপাশি বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন