🔴 ব্রেকিং

শিরোনাম

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রবাসী রানা বুলবুল সাজুর শুভেচ্ছা

 


মোঃ লিটন সরকার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২নং বাঙ্গালা ইউনিয়নের ১নং ওয়ার্ড (দক্ষিণ গাইলজানি) এলাকার প্রবাসী রানা বুলবুল সাজু ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ সব শ্রেণির মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় ও পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপনের প্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, ঈদ-উল-ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে আমাদের উদ্বুদ্ধ করবে—এটাই প্রত্যাশা। পবিত্র ঈদের আনন্দে সবার জীবন ভরে উঠুক—এই কামনা করে তিনি ২নং বাঙ্গালা ইউনিয়নবাসী, উপজেলা, দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

রানা বুলবুল সাজু বলেন, “আসুন আমরা সবাই সাধারণ মানুষের সুখে-দুঃখে শরীক হই এবং পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যেন আমাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে পারি।”

তিনি আরও বলেন, সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অঙ্গীকার। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও পরিকল্পিত আধুনিক সমাজ গড়ে তুলতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সবশেষে তিনি তার বাবা-মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন