🔴 ব্রেকিং

শিরোনাম

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ পাচারকারী চক্র আটক, পরে পুলিশে সোপর্দ


সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় প্রায় ৩ হাজার লিটার পেট্রোল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে এক পাচারকারী চক্র আটক হয়েছে। পরে এলাকাবাসী তাদের পুলিশে সোপর্দ করে।


স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে জ্বালানি সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। অভিযোগ রয়েছে, ডিলার পর্যায় থেকে প্রতি লিটার পেট্রোল ১১৭ টাকায় সংগ্রহ করে তা গ্রামের বিভিন্ন স্থানে ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করা হতো।


ঘটনার সময় উপস্থিত জনতা কিছু পেট্রোল ১১৭ টাকা করে কিনে নেয় বলেও জানা গেছে। তবে এ ধরনের অনিয়ম ও কালোবাজারি কার্যক্রমে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।


এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং এমন অবৈধ কার্যক্রম বেড়েই চলেছে। তারা দ্রুত এই ধরনের পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন