🔴 ব্রেকিং

শিরোনাম

প্রবাসী চন্দনাইশ সমিতি-সৌদি আরবে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত



চন্দনাইশ প্রতিনিধি


সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘প্রবাসী চন্দনাইশ সমিতি-সৌদি আরব'-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) আয়োজিত এই উৎসবটি প্রবাসীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।


প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনকে ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয় জানান আয়োজকেরা। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণচঞ্চল।


দিনব্যাপী এই আয়োজনে ছিল আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথকভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করে। প্রতিটি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে উৎসবের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যায়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র।


প্রবাসী চন্দনাইশ সমিতি-সৌদি আরবের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রবাসী চন্দনাইশ সমিতি-সৌদি আরবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী কায়সার'র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক, সাংবাদিক ও ব্যবসায়ী এম ওয়াই আলা উদ্দিন, হারুনুর রশিদ, মুরিদুল আলম মুরাদ, জাকের হোসেন, শাহ আলম, মোঃ আলমগীর, শহিদুল হক বাবু, মোঃ আবু ফজল নান্নু, মুছা তছলিম, মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, মোঃ সেলিম উদ্দিন,খলিলুর রহমান খলিল, মোঃ কাসেম, খলিলুর রহমান সুজন, আবুল কালাম আজাদ, বখতিয়ার সুমন, মিস্ রওজা বিনতে মোজাম্মেল, মোঃ শাহজাহান, ইয়াসিন ও হাসান। 


ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ছিল আন্তরিক শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা। দীর্ঘদিন পর একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। শিশুদের আনন্দ-উচ্ছ্বাস এবং বড়দের মিলনমেলা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।


প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এমন আন্তরিক আয়োজনের মাধ্যমে একত্রিত হতে পেরে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন