সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি:-
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটী গ্রামে ভাংগাপার এলাকার সোহেল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় সন্ত্রাসীরা সোহেলকে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত জড়িত অভিযুক্তরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে জামালপুরে সহিংসতা বেড়ে গেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
এলাকাবাসী মনে করেন, প্রতিটি হত্যার সঠিক বিচার নিশ্চিত হলেই সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন