সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ইসলামপুর উপজেলা জেলা পরিষদ ডাকবাংলা হলরুমে এ সভার আয়োজন করা হয়। ইসলামপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ, রফিকুল ইসলাম, আব্দুস সামাদ, রুহুল আমিনসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাগণ।
সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি-দাওয়া, উন্নয়ন পরিকল্পনা ও এলাকার সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং তাদের কল্যাণে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন