দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান মিজান
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে নগদ অর্থ সহযোগিতা করছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়।
আজ সকালে নিহত পরিবারের সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর পক্ষ থেকে ৫০ হাজার নগদ অর্থ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরোও ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়
সে সময়, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ খবিরুজ্জামান খাঁন।প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর তৌফিকুল ইসলাম,উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক,আব্দুর রশিদ সাদা।উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মঞ্জু হোসেন সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন