🔴 ব্রেকিং

শিরোনাম

ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন



সাকিব হাসান নাইম,

দিনাজপুর, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি 

দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের স্মরণ করা হয়। উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘোড়াঘাট সরকারি কলেজ, ঘোড়াঘাট পৌরসভা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এবং উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন এবং বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন