🔴 ব্রেকিং

শিরোনাম

চন্দনাইশে অবৈধ পাঁচ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা


চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

ইয়াছিন ইসলাম হৃদয় 


চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি ইটভাটাকে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। এ সময় ৫টি ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী প্রত্যেককে ৪লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা আদায়ক্রমে তাদের সতর্ক করা হয়।


বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পূর্ব এলাহাবাদ এলাকায় পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম 

জরিমানা দেওয়া পাঁচ ইটভাটা হলো- কাঞ্চননগর পূর্ব এলাহাবাদ মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুঃ (PBM) এর মালিক নেওয়াজ রশিদকে ৪ লক্ষ টাকা, মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB) এর মালিক মো: সোলাইমানকে ৪ লক্ষ টাকা, মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL) এর মালিক আলী আজমকে ৪ লক্ষ টাকা, মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুঃ (NBM) এর মালিক দিদারুল হককে ৪ লক্ষ টাকা ও 

মেসার্স চৌধুরী ব্রিকস (MAA) এর মালিক নাজিম উদ্দিনকে ৪ লক্ষ টাকাসহ সর্বমোট ২০ লক্ষ টাকা। 


অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন, র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, চন্দনাইশ থানা পুলিশের সদস্যবৃন্দ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশের সদস্যবৃন্দ ও চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন