চন্দনাইশ প্রতিনিধি ( চট্টগ্রাম )
ইয়াছিন ইসলাম হৃদয়
চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী বাবু মার্মা (২৬) ও অস্ত্রধারী সন্ত্রাসী জামাল উদ্দিন (১৯)কে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একনলা বন্ধুক উদ্ধার করা হয়েছে।
বুধবার (১লা এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ৪১নং লট এলাহাবাদ এলাকার পুটিছড়ি স্কুল ভিটার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত বাবু মার্মা (২৬) বান্দরবান জেলার বান্দরবান সদর থানার কোয়ালং ইউনিয়ন ১নং ওয়ার্ড চেমি ডলু পাড়া এলাকার অংপই মার্মা ছেলে ও জামাল উদ্দিন (১৯) চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ৪১নং লট এলাহাবাদ পুটিছড়ি এলাকার মোঃ শাহাজাহান
ছেলে।
থানা সূত্রে জানা যায়, আটক আসামীরা পাহাড়ি এলাকা হতে লোকালয়ে এসে অস্ত্রটি বিক্রির জন্য চেষ্টা করছিল মর্মে প্রাথমিক তদন্তে প্রকাশ পায় বলে জানা যায়। অপরদিকে আটককৃত আসামী বাবু মার্মা ইতিপূবে মাদক মামলায় আটক পূর্বক জামিনে এসে পূনরায় অপরাধে জড়িয়ে পড়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

একটি মন্তব্য পোস্ট করুন