🔴 ব্রেকিং

শিরোনাম

বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন কর্তৃক ঘোড়াঘাট উপজেলায় ৪র্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় ১ম স্থান অধিকারী মিফতাহুল জান্নাত

 


বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন বৃত্তি-২০২৫ কর্তৃক আয়োজিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে ৪র্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় ১ম স্থান অর্জন করছে মোছাঃ মিফতাহুল জান্নাত (মাইশা)। সে রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপিট এ ৫ম শ্রেণিতে অধ্যয়নরত। উল্লেখ্য এ বিদ্যাপিট থেকে ২০২৫ সালে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে মোট ৯২ জন ছাত্র ছাত্রী বৃত্তি পেয়েছে এবং উপজেলা পর্যায়ে সর্বোচ্চ বৃত্তি পেয়ে সুনাম অর্জন করছে। মোছাঃ মিফতাহুল জান্নাত মাইশার বাড়ী নুরপুর রাণীগঞ্জ বাজারে। সে মোঃ মাহবুবুল আলম ও মোছাঃ মোরশেদা আলম দম্পতির কনিষ্ঠ মেয়ে। মোঃ মাহবুবুল আলম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও মা একজন গৃহিণী।

মোছাঃ মিফতাহুল জান্নাত মাইশার মা-বাবা বলেন, ছোট বেলা থেকেই তার পড়াশোনা আগ্রহ অনেক বেশি এবং তার মেধাশক্তি অনেক প্রখর। 

রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপিটের অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ (সবুজ) বলেন, ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ দেশের আশা ও জাতির সম্ভাবনা,ছাত্র ছাত্রীদের সৎ, মেধাবী, পরিশ্রমী এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা বন্ধপরিকর।

তিনি আরো বলেন, মিফতাহুল জান্নাত মাইশা অত্যন্ত ভদ্র ও মেধাবী ছাত্রী , সে ভবিষ্যতে আরো সুনাম অর্জন করবে।

( দিনাজপুর ) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধী 

সাকিব হাসান নাইম 

Post a Comment

নবীনতর পূর্বতন