সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যাত্রী সেজে অটোভ্যান চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
উপজেলা খাদ্যগুদাম সংলগ্ন টিভিএস মোটরসাইকেল শোরুমের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, শোরুমের স্টাফরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শুরু থেকেই এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তার আচরণে অস্বাভাবিকতা দেখে তারা সতর্ক হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকেন।
এক পর্যায়ে ওই ব্যক্তি অটোভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করলে শোরুমের স্টাফরা স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বাড়ি মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চোরের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

একটি মন্তব্য পোস্ট করুন