মোঃ সৌরভ হোসেন (বরিশাল জেলা প্রতিনিধি)
বরিশাল জেলার কাজিরহাট থানার আসলী সন্তেসপুর সরদার বাড়ির সারা মনি (১৮) নামের এক তরুণী গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।নিখোঁজ সারা মনির বাবার নাম নাসির সরদার ও মায়ের নাম নাছিমা বেগম। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৮ দিন আগে জুতা কেনার কথা বলে স্থানীয় বাজারে যান সারা মনি। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ হওয়ার সময় তিনি তার ২ বছরের শিশু সন্তানকে বাড়িতে রেখে যান। মেয়ের কোনো খোঁজ না পেয়ে পরিবার দিশেহারা হয়ে পড়েছে।পরিবারের পক্ষ থেকে কেউ সারা মনির সন্ধান পেলে। ০১৭০৩২৪৬১৪৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন