সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে অকটেন ও পেট্রোল মজুদ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৭ মার্চ ২০২৬ তারিখে উপজেলার মন্ডলপাড়া ও গাঁওকুড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধভাবে অকটেন/পেট্রোল মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করেননি।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন