সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর পৌরসভার বিভিন্ন এলাকায় আজ (২৭ মার্চ ২০২৬) পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান। অভিযানে ৪টি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন এবং নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করছেন না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এতে মোট ৪টি মামলায় সর্বমোট ১,০২,০০০ (এক লক্ষ দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামপুর উপজেলার কৃষকদের নিকট ন্যায্য মূল্যে সার পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন