লুৎফর সিকদার(ক্রাইম রিপোর্টার্স) গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশের একটি দল রাতইল গ্রামের শেখ শহিদুল ইসলাম আকাশের নিজ বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে তার বসত ঘর তল্লাশি করে উদ্ধার করা হয়ইয়াবা প্রায় দশ হাজার পিস, গাঁজা ২ কেজি।
নগদ টাকা ৪ লক্ষ ২৭ হাজার টাকা।
কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আকাশ ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে গোপালগঞ্জ জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন