সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে জাটকা আহরণ রোধ এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হুসাইন উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ফোর্সসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় জাটকা নিধন বন্ধে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের সতর্ক করা হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের মৎস্য সম্পদ রক্ষা পায়।

একটি মন্তব্য পোস্ট করুন