মোঃ সৌরভ হোসেন (বরিশাল জেলা প্রতিনিধি)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা-এ মাদকবিরোধী বিশেষ অভিযানে গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার উলানিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে উলানিয়া এলাকায় অভিযান চালায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে গাজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন মোঃ আল আমিন (২৫)। তিনি উলানিয়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন