দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬টি রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
শনিবার (১১ এপ্রিল) দুপুর থেকে পর্যায়ক্রমে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানগুলোতে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি শুভ উদ্বোধন করেন। সরকারী এই সফরে মন্ত্রীর সহধর্মিনী ডা: শরিফা করিম স্বর্ণা সাথে ছিলেন।
অনুষ্ঠানগুলোতে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী হোসেন আলীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বৃহত্তর দিনাজপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্র প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার ৬ টি রাস্তার ফলক উন্মোচন করেন।
রাস্তাগুলো হল : আফতাবগঞ্জ রোড থেকে চামুন্ডা পর্যন্ত , কুশদহ ইউপিসি হইতে জাতেরহাট ভায়া কচুয়া বাজার পর্যন্ত, হাতিশাল হইতে পলাশবাড়ী বাজার পর্যন্ত, তিখুর হইতে ছোট তেতুলিয়া ভায়া পঁচাকরমজি পর্যন্ত,দিনাজপুর-গোবিন্দগঞ্জ আরএন্ডএইচ সড়ক হইতে টেকরা ভায়া ধিয়াস পর্যন্ত, মামুদপুর ইউপিসি হইতে পুটিহার আরএইচডি ভায়া টুপিরহাট পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি ও মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সাকিব হাসান নাইম
নবাবগঞ্জ (দিনাজপুর)

একটি মন্তব্য পোস্ট করুন