🔴 ব্রেকিং

শিরোনাম

জামালপুরের দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

 


সুরাইয়া আক্তার সনি, জামালপুর প্রতিনিধি: 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষি উপকরণে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন।

অভিযান সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ (মেয়াদহীন) কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে অপর দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা ব্যবসায়ীদের নির্ধারিত দামে সার ও কীটনাশক বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ বা বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

এদিকে, স্থানীয় কৃষকরা প্রশাসনের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন