🔴 ব্রেকিং

শিরোনাম

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধনের ডাক


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আগামীকাল সোমবার (৩০ মার্চ) মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলার সব সাংবাদিকের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার কর্মরত সব সাংবাদিককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার প্রতিবাদ এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

( দিনাজপুর ) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধী 

সাকিব হাসান নাইম 

Post a Comment

নবীনতর পূর্বতন