ধর্মের কোন ভেদাভেদ নেই মনে রাখতে হবে আমাদের সবার রক্তের রং কিন্তু লাল। সনাতন বলেন মুসলমান বলেন আর বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন সবার গাঁ কাটলে রক্তের রং কিন্তু লাল। তাই নিজেকে কোন সময় ছোট ভাবার কিছু নেই। আসছি যেমন একা তেমনি যেতেও হবে একা। কাওকে কবর দিবে আবার কাওকে দাহ করবে এটুকুই পার্থক্য। এই দেশটা আপনার আমার সবার। আমার যেমন অধিকার আছে আপনার ও তেমনি সমান অধিকার আছে। তাই আসুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই মিলে এক সাথে কাজ করি। তাই আমি মনে করি আমাদের মধ্যে ভ্রাত্তিত্ব বা সৌহার্দ্য গড়ে তোলা দরকার বলে মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার ২৬ মার্চ রাত প্রায় আটটা নগাদ হাকিমপুর পৌরসভার চন্ডিপুর সার্বজনীন মন্দিরে হরিবাসর (ধর্মসভা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
মন্দিরের প্রবেশ পথে মন্ত্রী ও তাঁর সহধর্মিণী পৌঁছার সাথে সাথে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষরা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তিনি হরিবাসর (ধর্মসভা) কীর্তন শুনার পাশাপাশি অনেকের সমস্যার কথা শুনেন এবং পরামর্শ দেন।
মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমি নির্বাচনের আগে বলেছিলাম আপনারা আমার পাশে থাকেন নির্বাচনের পরে আমি আপনাদের পাশে থাকবো, আছি এবং ভবিষ্যতে যে কোন সময় ডাকবেন আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ! আপনারা নির্বাচনে আমাকে জয়যুক্ত করায়েছেন তাই আমাদের দলের (বিএনপির) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার নির্বাচনি এলাকা চার থানার মসজিদ, মন্দির, গীর্জা, ঈদগাহ মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে এই উপজেলার তালিকা করার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্না, পার্সোনাল সেক্রেটারি গোলাম মোস্তফা রঞ্জু প্রমুখ।
হাকিমপুর পৌরসভার চন্ডিপুর সার্বজনীন মন্দিরে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী,পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান মন্দির কমিটির সভাপতি অলক কুমার বসাক মিন্টু, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
( দিনাজপুর ) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধী
সাকিব হাসান নাইম

একটি মন্তব্য পোস্ট করুন