বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় আজ ভোর ৫টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহতদের মধ্যে একজন মোশারফ হোসেন বাবু (৫৮), মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
(দিনাজপুর) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি
সাকিব হাসান নাইম

একটি মন্তব্য পোস্ট করুন