🔴 ব্রেকিং

শিরোনাম

নবাবগঞ্জে চড়ারহাট–নওদাপাড়া সড়কের নির্মাণকাজের উদ্বোধন

 


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ একটি পাকা সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।


শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত সড়কটির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।


উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করে পুটিমারা ইউনিয়ন বিএনপি। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এলাকার সচেতন নাগরিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নবাবগঞ্জ এর বাস্তবায়নে নির্মিতব্য এই সড়কটি সম্পন্ন হলে চড়ারহাট, নওদাপাড়াসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি সরকার সবসময় উন্নয়নমুখী কার্যক্রমে বিশ্বাসী। বিশেষ করে গ্রামীণ জনপদের সড়ক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার বাস্তব প্রতিফলন এই সড়ক নির্মাণ প্রকল্প।


প্রতিবেদক:

সাকিব হাসান নাইম

ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি

Post a Comment

নবীনতর পূর্বতন