🔴 ব্রেকিং

শিরোনাম

খানসামায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

 


একযোগে শুরু বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা


দিনাজপুরের খানসামা উপজেলায় “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬। উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজনের অংশ হিসেবে একইসঙ্গে উদ্বোধন করা হয়েছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া একটি দেশ কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসতে হবে। এ ধরনের মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ করে।


মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের স্টলে প্রদর্শিত হচ্ছে বিজ্ঞানভিত্তিক প্রকল্প, নতুন প্রযুক্তি ও গবেষণাধর্মী উদ্ভাবন। দর্শনার্থীরা এসব প্রদর্শনী ঘুরে দেখে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার অভিজ্ঞতা অর্জন করছেন।


এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতাগুলোর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের উৎসাহিত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


আয়োজকরা আশা প্রকাশ করেন, এ মেলা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে দক্ষ বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


( দিনাজপুর ) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধী 

সাকিব হাসান নাইম 

Post a Comment

নবীনতর পূর্বতন