সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া আমতলী সড়কের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পথচারীরা ক্ষেতের ভেতরে একটি প্লাস্টিকের বস্তার মতো কিছু পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তারা দেখতে পান, একজন ব্যক্তির মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির হাত-পা বাঁধা ছিল এবং মুখে টেপ লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে এখানে এনে ফেলে রেখে গেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন