ঘোড়াঘাট উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনামূলক বক্তব্য প্রদান করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি শহিদুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদকাসক্তি যুব সমাজকে ধ্বংস করে এবং পরিবার ও সমাজকে সমস্যার মুখে ফেলে। এছাড়া বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা ও মর্যাদা হরণ করে। তাই শিক্ষার্থীরা এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখবে এবং সৎ ও নৈতিক জীবনের পথে এগোবে।
এ সময় (ওসি) শহিদুল ইসলাম আরও শিক্ষার্থীদের উৎসাহিত করেন যে, তারা যদি এমন কোনো ঘটনা লক্ষ্য করেন বা জানেন, তা অবিলম্বে স্থানীয় পুলিশকে জানাতে পারে। তিনি স্থানীয় শিক্ষক ও অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানান।
ঘোড়ারঘাট স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আনিছুর রহমান জানান , এই ধরনের সচেতনামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়িত্ববোধ ও নৈতিকতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।
সাকিব হাসান নাইম
প্রতিনিধি-
ঘোড়াঘাট, দিনাজপুর।

একটি মন্তব্য পোস্ট করুন