🔴 ব্রেকিং

শিরোনাম

রাজশাহীতে দোকান বন্ধের গণ বিজ্ঞপ্তি


মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি


রাজশাহী: রাজশাহীর জেলা ও মহানগরের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক। রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 



গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর সভার সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলার সকল উপজেলা ও মহানগরে অবস্থিত শপিংমল, মার্কেট এবং দোকান সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠাতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ করতে হবে।


এ আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই এ বিষয়ে সকল সম্মানিত ব্যবসায়ীকে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলো ।

Post a Comment

নবীনতর পূর্বতন