🔴 ব্রেকিং

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত



নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, শিবগঞ্জ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

দিবসের শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে শহীদ হওয়া নিরীহ বাঙালিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ তৌফিক আজিজ এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ড. মোঃ কেরামত আলী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল ‘অপারেশন সার্চলাইট’-এর নির্মমতা তুলে ধরেন এবং সেই কালরাত্রিতে নিরস্ত্র বাঙালিদের ওপর চালানো পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার স্মৃতিচারণ করেন। তারা বলেন, এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়, যা আমাদের স্বাধীনতা সংগ্রামের পথকে আরও দৃঢ় করেছে।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। তারা তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষায় সকলকে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ২৫ মার্চের গণহত্যায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলে গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন