হাফিজুর রহমান
প্রতিনিধি (মধুপুর) টাঙ্গাইল
টাঙ্গাইল মধুপুরে আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এছাড়াও, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন,মধুপুর থানা অফিসার ইন চার্জ, মোঃ জাফর উদ্দিন, মধুপুর উপজেলা ( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাঈম উদ্দিন
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,পৌরো বি এন পির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মুত্তালেব হোসেন
উপজেলা -বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ রতন হায়দার সহ সকল রাজনীতিবিদ সিনিয়ার নেতৃবৃন্দ। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্র উপস্থিত ছিলেন।
মধুপুরের স্থানীয় প্রশাসন ও জনগণ এই দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন