সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর উপজেলা প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে শনিবার সকাল থেকে পেট্রোলের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ ভিড় লক্ষ্য করা যায়। এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে কোনো পেট্রোল মজুদ নেই।
তবে বিষয়টির সত্যতা যাচাই করতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানের ১২টি ড্রামে প্রায় ২,৫০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে। অথচ গ্রাহকদের কাছে তেল না বিক্রি করে মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে পেট্রোল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন