🔴 ব্রেকিং

শিরোনাম

খানসামায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক মামলায় ৪ জন গ্রেফতার

 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক ব্যবস্থা


দিনাজপুরের খানসামা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে মামলা নং ৬৮-৭১ এর আওতায় তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


গ্রেফতারকৃতরা হলেন— সুজন চন্দ্র রায় (২৫), পিতা: ক্ষিতীশ চন্দ্র রায়; জিৎ চন্দ্র রায় (১৮), পিতা: জিতেন্দ্র নাথ রায়; জয় রায় (১৮), পিতা: ধনপতি রায়; এবং সুমন চন্দ্র রায় (১৮), পিতা: ক্ষিতীশ চন্দ্র রায়। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার রানীর বন্দর এলাকায়।


অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। পরে আদালত তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার দেখান।


সংশ্লিষ্ট প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে



( দিনাজপুর) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধী 

সাকিব হাসান নাইম 

Post a Comment

নবীনতর পূর্বতন