🔴 ব্রেকিং

শিরোনাম

৫৩ বছর পরও মাটির নিচে লুকিয়ে ছিল যুদ্ধের ভয়াল স্মৃতি।


সুরাইয়া আক্তার সনি, জামালপুর :

 জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহাসিক ধানুয়া কামালপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে পাকিস্তানি বাহিনীর নিক্ষেপ করা একটি অবিস্ফোরিত মর্টার শেল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয়রা একটি পুকুরে কাজ করার সময় মর্টার শেলটি দেখতে পান। পরে বিষয়টি জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (২৪ এপ্রিল) সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন। এ সময় ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কামালপুর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ রণাঙ্গন। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নিক্ষেপ করা এই মর্টার শেলটি দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে ছিল।

হঠাৎ এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও সেনাবাহিনীর দ্রুত ও পেশাদার পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মুক্তিযুদ্ধের পাঁচ দশক পেরিয়ে গেলেও, এ ধরনের উদ্ধার আমাদের মনে করিয়ে দেয়—বাংলার মাটিতে এখনো ইতিহাসের অনেক নিদর্শন নিঃশব্দে লুকিয়ে আছে।

Post a Comment

নবীনতর পূর্বতন