চন্দনাইশ প্রতিনিধি ( চট্টগ্রাম )
ইয়াছিন ইসলাম হৃদয়
দেশের বর্তমান পরিস্থিতি বিগত দিনের তুলনায় অনেক ভাল। অতীত সরকারের আমলে দেশে চাঁদাবাজী, খুন, সন্ত্রাশী কার্যকলাপ, অত্যাচার, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ইত্যাদি বিদ্যমান ছিল। বিএনপি সরকার গঠনের পর দেশে শান্তি বিরাজমান। আগামীতে দেশে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন করার জন্য বিএনপি সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি দেশ প্রেমিক সরকার। এ সরকারের সাথে সহযোগীতা করার জন্য চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ সকলকে আহব্বান জানান।
এছাড়া ও তিনি দোহাজারী পৌরসভার মানুষের প্রত্যাশা পূরণে সার্বিক সহযোগিতা কামনা করেন। দোহাজারীর হাসপাতাল সংস্কার, চৌকিদার ফাড়ির সাঙ্গু নদীর উপর ব্রীজ নির্মাণ, থানা প্রতিষ্ঠা, দোহাজারীতে ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা, সবজি সংরক্ষণে হিমাগার প্রতিষ্ঠা করার সপ্ন আগামীতে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ পূরণ করা হবে।
চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন। শনিবার উপজেলার দোহাজারী নাগরিক কমিটির উদ্যেগে পৌরসদরের সাঙ্গু কনভেনশন হলে নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির সভাপতি আলী আকবরের সভাপত্বিতে অনুষ্ঠিত অভিষেক ও সংবর্ধনা সভায় প্রধান অতিথী ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ।
নাগরিক কমিটির সম্পাদক জসিম উদ্দিন জনির সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্যে রাখেন ডঃ সরোজ সিংহ হাজারী, গণ ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুভ্রত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সুকান্ত ভট্টচার্য্য, বিএনপি নেতা এম এ হাশেম রাজু প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন