নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে পরকীয়া প্রেমের টানে দুই সন্তান ও স্বামীর সংসার ছেড়ে এক যুবকের সঙ্গে পালিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। পালিয়ে যাওয়ার সময় তিনি ঘর থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জেলার রায়দক্ষিণ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে রায়দক্ষিণ গ্রামের সাঈদ মন্ডলের কন্যা লাভলী আক্তারের সঙ্গে মানিকগঞ্জের সিংগাইর এলাকার এক প্রবাসীর বিয়ে হয়। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘরে ১০ ও ৩ বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে। প্রবাসী স্বামী বিদেশে থাকার সুযোগে সিরাজগঞ্জের এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন লাভলী।
অভিযোগ উঠেছে, গত কয়েকদিন আগে প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান ওই প্রবাসীর স্ত্রী। এ সময় তিনি স্বামীর জমানো নগদ টাকা এবং গচ্ছিত স্বর্ণালঙ্কার সঙ্গে করে নিয়ে গেছেন। এতে করে প্রবাসী ওই ব্যক্তির সাজানো সংসারটি এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
এদিকে মায়ের এমন কাণ্ডে হতবাক দুই শিশু সন্তান। ১০ বছর ও ৩ বছরের দুই ছেলেকে ফেলে রেখে মায়ের পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে, সিরাজগঞ্জের ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে এবং তাদের অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন