🔴 ব্রেকিং

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য



মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৮ লক্ষ টাকা মূল্যের ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল), ভোর রাত ৩:১৫ মিনিট।

 মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম (মাসুদপুর বিওপির আওতাধীন)।

জব্দকৃত মালামাল: ৮৮টি অবৈধ ভারতীয় স্মার্টফোন।

বাজার মূল্য: আনুমানিক ২৮ লক্ষ টাকা।


বিগত তিন মাসে বিজিবি ৪ জন আসামিসহ মোট ৪ কোটি ৫৩ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য:

 মদ, ফেন্সিডিল, ফোরডিলসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট।

 ১৬৯টি গরু ও ২১টি মহিষ।

 ১১০টি মোবাইল ফোন।


"সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর। মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি এবং বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল পাচার রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।"

— লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি (অধিনায়ক, ৫৩ বিজিবি)।

Post a Comment

নবীনতর পূর্বতন