রিপোর্টার মোঃ সাগর
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে সমজান আলী (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লিচু বাগানে পানির মোটরে সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে| তিনি উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে|
স্থানীয়রা জানান, সমজান ও তার স্ত্রী জয়গন বেগম বাড়ি থেকে তার টেনে পাশের লিচু বাগানে পানি দিতে মোটরে বিদ্যুৎ সংযোগ দেন| এসময় স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎ পিষ্ট হন| তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সমজানের মৃত্যু হয়| তবে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন|
কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন-বলেন ‘জয়গন বেগম আশঙ্কামুক্ত রয়েছেন|
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম|

একটি মন্তব্য পোস্ট করুন