সুরাইয়া আক্তার সনি, জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাওনিয়ারচর বাজারে অনুমোদনহীনভাবে পেট্রোল মজুদ এবং সরকার নির্ধারিত দামের তিনগুণ দামে বিক্রির অভিযোগে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬ খ্রি.) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি কোনো বৈধ অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন, যা ভোক্তা অধিকার ও সরকারি নির্দেশনার পরিপন্থী।
অভিযান শেষে জব্দকৃত পেট্রোল সরকার নির্ধারিত দামে বিক্রয়ের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশের বিট অফিসার এবং বাজার কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন