দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে! দেখার যেন কেউ নাই
সংবাদ প্রকাশের পর সংবাদকর্মীকে হুমকি! সাংবাদিক মহলে নিন্দার ঝড় বইছে
স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা সহ নানান অনিয়মের অভিযোগের সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে নানা ভাবে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা সহ নানা রকম অনিয়ম দূর্নীতির অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার ঐ ক্লিনিক ও হতদরিদ্র পরিবারের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে জাতীয় সাপ্তাহিক প্রাইম এক্সপ্রেস-এ একটি সংবাদ প্রকাশিত হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী জিল্লুর রহমান ক্ষিপ্ত হয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদক সাংবাদিক
প্রকাশিত ওই প্রতিবেদনে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।
প্রকাশিত সংবাদের পর ক্ষুব্ধ হয়ে ওই ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সাংবাদিক ইফাজ খাঁকে হুমকি দিয়ে আসছেন। শুধু তাই নয়, তার ভাতিজাও সাংবাদিককে উদ্দেশ করে হুমকি ধামকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সাংবাদিক ইজাজ খাঁ বলেন, “বাড়িতে গেলে ব্যবস্থা নেওয়া হবে” এবং প্রকাশিত সংবাদগুলো যেন সকল পত্রিকা থেকে মুছে ফেলা হয়। অন্যতার তর সাংবাদিকতা চিরজীবনের জন্য শিখিয়ে দেব!
এর পূর্বে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা নিজ বাড়ির পাশেই পোস্টিং পেয়ে চাকুরীর নামে ব্যবসা করছেন। তিনি রোগীদের কাছ নগদ টাকা ছাড়া ওষুধ না দেওয়া, নির্ধারিত সময়ের ক্লিনিকে না আসা। প্রায়ই দুপুর বেলা না হয় বিকাল বেলা ক্লিনিক খোলার একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, ক্লিনিকের সরঞ্জাম চুরির ঘটনাও নিয়মিত ঘটছে! এসব ঘটনার বিষয়ে স্থানীয় কিছু যুব সমাজ বিষয়টি জানতে চাইলে উল্টো প্রতিবাদকারী যুবকদের জড়ানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে, স্থানীয় অনেকেই ক্লিনিকে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় অনেক ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও আইনী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এক নারী অভিযোগ করে বলেন, তিনি প্রয়োজনীয় ওষুধ না পেয়ে শুধু এন্টাসিড পেয়েছেন, অথচ পরিচিতদের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায়।
এসব বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নানান ভাবে হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইফাজ খাঁ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এবং হুমকির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে, এবং দূষ প্রমানীত হলে তাকে চাকরি চুক্ত করার দাবী জানান স্থানীয় ভোক্তভোগী সাধারণ মানুষ।
প্রেরক
মার্জিয়া আক্তার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন