লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ২এপ্রিল ২০২৬ খ্রি. ইমাম প্রশিক্ষণ একাডেমী, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত ০৫ (পাঁচ) দিনব্যাপী ৬১৭তম রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন এবং ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
একই দিনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গোপালগঞ্জ-এর আয়োজনে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করা হয়। বিতরণকালে জেলা প্রশাসক উপকারভোগীদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের প্রতি সমাজের অন্যদের দায়িত্ববোধের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন