🔴 ব্রেকিং

শিরোনাম

দেওয়ানগঞ্জে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো.সোহেলুর রহমানকে মারধরের অভিযোগ।


এস.এম মিজানুর রহমান মিজান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ


জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি কাজে বাধা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দেওয়ানগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. সোহেলুর রহমান (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার ডালবাড়ী এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ চলাকালে এ ঘটনা ঘটে। ওই সময় প্রকৌশলী সোহেলুর রহমানের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি দায়িত্ব পালন করছিলেন।

এ সময় স্থানীয় বাসিন্দা মো. পাপ্পু (৩২) ও মো. হাফিজুর রহমান (৫৫) ঘটনাস্থলে এসে কাজে বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে তারা প্রকৌশলী সোহেলুর রহমানের ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। বাধা দিতে গেলে পৌরসভার কর্মচারী মনোয়ার হোসেনকেও মারধর করা হয়।

পরে আশপাশের লোকজন ও উপস্থিত অন্য কর্মকর্তারা আহতদের উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়, হামলার পরও অভিযুক্তরা ক্ষান্ত না হয়ে ভুক্তভোগীর বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর থানায় অভিযোগ দায়ের করেন।


এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন