🔴 ব্রেকিং

শিরোনাম

ছুটির দিনে অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার


দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সাপ্তাহিক ছুটির দিনে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় একজন গরুর খামারি। অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত কর্মকর্তা মুঠোফোনে যোগাযোগ করে তাকে গল্প করার কথা বলে নিজ কার্যালয়ে ডেকে নেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী কার্যালয়ে গেলে একপর্যায়ে কক্ষের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী শুক্রবার রাতেই হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।


পুলিশ জানায়, মামলা দায়েরের পর রাত আনুমানিক ৮টার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।


একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল।


হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কর্মকর্তাকে শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে হাজির করা হবে।


(দিনাজপুর) 

ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি: সাকিব হাসান নাইম

Post a Comment

নবীনতর পূর্বতন