হাফিজুর রহমান
প্রতিনিধি (মধুপুর) টাঙ্গাইল
আজ মঙ্গলবার(৩১ মার্চ ২০২৬) ইং তারিখে টাঙ্গাইল মধুপুর উপজেলায় হাটে,পঁচা,বাসী,পোকা যুক্ত মাংস বিক্রির অভিযোগে এনে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযোগের সত্যতা পেয়ে, তাৎক্ষণিক ভ্রাম্যমান কোট, এ ঘটনার সাথে জড়িত কসাইকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান সহ ও মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলার নির্দেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃজুবায়ের হোসেন,
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ডা: শহিদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, মধুপুর, টাংগাইল।
এ বিষয়ে জানান,মোবাইল কোর্ট পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী মাংস ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব, সাং পন্ডুরাকে পঁচিশ হাজার টাকা (২৫০০০/) অর্থদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত প্রায় ১ মণ মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়।
এ বিষয়ে গণমাধ্যমকে জানান, পঁচা,বাসী,পোকায় ধরা মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পরিচালনা করে হাটখোলা নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান,

একটি মন্তব্য পোস্ট করুন