🔴 ব্রেকিং

শিরোনাম

রাধা-গোবিন্দের লীলা কীর্তনের মাঝেই চুরি, ঘোড়াঘাটে গ্রাম পুলিশের মোটরসাইকেল উধাও



দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মুহূর্তেই উধাও হয়ে গেল একটি মোটরসাইকেল।


 ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া পিটালীগাছা গ্রামে, যেখানে হরি সভার ভিড়কে কাজে লাগিয়ে চোর চক্র সক্রিয় হয়ে ওঠে।


ভুক্তভোগী গ্রাম পুলিশ রানা রবি দাস (২৮), শ্রীহরি বিহারী গ্রামের রজনী রবি দাসের ছেলে। তিনি জানান, গত ৫ এপ্রিল বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে হরি সভায় অংশ নিতে গিয়ে তার লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি সভাস্থলের গেটের পাশে হ্যান্ডেল লক করে রেখে ভেতরে প্রবেশ করেন।


প্রায় আধা ঘণ্টা পর, বিকেল ৫টা ১০ মিনিটে প্রসাদ গ্রহণ শেষে বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি আর সেখানে নেই। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি নিশ্চিত হন যে, অজ্ঞাতনামা চোরচক্র তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।


ঘটনার সময় উপস্থিত ছিলেন রিপন চন্দ্র সরকার, মনিন্দ্রনাথ বসুসহ স্থানীয় আরও অনেকেই। ভুক্তভোগী জানান, পরিবারের সঙ্গে আলোচনা ও নিজস্বভাবে খোঁজাখুঁজির কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।


চুরি হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর JXPPM81325 এবং চেসিস নম্বর PSUB44BYXPIU81097। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৬৯ হাজার ৭৬০ টাকা।


এ ঘটনায় গ্রাম পুলিশ রানা রবি দাস ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত মোটরসাইকেল উদ্ধারসহ দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


(দিনাজপুর)

ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি

সাকিব হাসান নাইম


Post a Comment

নবীনতর পূর্বতন