সুরাইয়া আক্তার সনি, জামালপুর।
জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে মর্জিনা নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেফালী নামের আরও এক নারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) মেলান্দহ উপজেলার , হাজরাবাড়ী পৌর এলাকার, পশ্চিম কড়ইচুড়া গ্রামে এক সন্তানের জননীর মৃ/ত্যু
হঠাৎ বজ্রসহ বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাইরে অবস্থানকালে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা শেফালী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহত শেফালীকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মর্জিনার পরিবারে চলছে আহাজারি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন

একটি মন্তব্য পোস্ট করুন