🔴 ব্রেকিং

শিরোনাম

বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ

 


সুরাইয়া আক্তার সনি, জামালপুর:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় যমুনা নদীর তীরে বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহীন ভান্ডারীর পিতা।


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বৃষ্টির আগমুহূর্তে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় যমুনা নদীর পাড়ে চরানো শাহীন ভান্ডারীর মালিকানাধীন পাঁচটি গরুর মধ্যে চারটি ঘটনাস্থলেই মারা যায়। একটি গরু জীবিত রয়েছে।


ঘটনার সময় শাহীন ভান্ডারীর পিতাও সেখানে উপস্থিত ছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর ঝুঁকির মুখে পড়লেও সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।


হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বজ্রপাতে এমন বড় ক্ষয়ক্ষতি পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন