দিনাজপুরের নবাবগঞ্জে পুষ্টির চাহিদা পূরণ ও কৃষকদের উদ্বুদ্ধ করতে বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা এবং কাটিং রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে|
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রঘুনাথপুর কলেজ সংলগ্ন রাস্তার দুই ধারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান|
এ সময় উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, রঘুনাথপুর কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ মাহাবুবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার আহসান হাবিব, আনিসুল ইসলাম ও ফিরোজ হোসেন চৌধুরীসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
সজিনা চাষের গুরুত্ব তুলে ধরে উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, ‘সজিনা পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড সবজি| এটি খুব সহজেই চাষ করা যায় এবং মানুষের ˆদনন্দিন পুষ্টির চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| আজ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনার চারা ও কাটিং রোপণ শুরু হলো, যা আগামীতেও অব্যাহত থাকবে|’
সাকিব হাসান নাইম
ঘোড়াঘাট , দিনাজপুর|

একটি মন্তব্য পোস্ট করুন