🔴 ব্রেকিং

শিরোনাম

চন্দনাইশে কর্ণেল অলির বিরুদ্ধে ঝাড়ু– মিছিল ও বিক্ষোভ সমাবেশ


চন্দনাইশ প্রতিনিধি ( চট্টগ্রাম )

ইয়াছিন ইসলাম হৃদয় 


চট্টগ্রাম চন্দনাইশে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কর্ণেল অলির কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঝাড়– মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার গাছবাড়ীয়া পুরানা কলেজ গেইট চত্বরে এ ঝাড়ু– মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্দ্যেগে অনুষ্টিত ঝাড়ু– মিছিল ও বিক্ষোভ সমাবেশে সভপতিত্ব করেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে একটি সমাবেশে কর্ণেল অলি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়াতে বিএনপি নেতাকর্মীগণ মানসিকভাবে আহত হন। ফলে কর্ণেল অলির বিরুদ্ধে এ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে কর্ণেল অলির কুশপুক্তিলিকা দাহ করা হয়। সমাবেশ থেকে কর্ণেল অলিকে চন্দনাইশে অবাঞ্চিত ঘোষনা করা হয়। 


এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম মারুফ, বাহা উদ্দীন, আইনুল হুদা, আমীর হোসেন প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন