🔴 ব্রেকিং

শিরোনাম

ফুলবাড়ীতে প্রকৃতির তাণ্ডব! শিলাবৃষ্টি ও ঝড়ে লণ্ডভণ্ড ফসলের মাঠ, ঝাঝরা ঘরবাড়ির টিন!

 


ইসাহাক আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: 


[ফুলবাড়ী, দিনাজপুর] — এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হলো

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। আজ উপজেলার এলোয়ারি ইউনিয়নের ৮-৯টি গ্রামে হয়ে যাওয়া প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রকৃতির এই রুদ্ররূপে সাধারণ মানুষের সাজানো স্বপ্নগুলো মুহূর্তেই ধুলোয় মিশে গেছে। 

সরেজমিনে ৪টি গ্রাম ঘুরে দেখা গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন: ফসলের ক্ষতি: আম, লিচু ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে আম-লিচু ঝরে পড়ার পাশাপাশি ধানের শীষ নুয়ে পড়েছে।

ঝড়ের প্রচণ্ডতায় এবং বড় বড় শিলার আঘাতে সাধারণ মানুষের ঘরের টিন ফুটো হয়ে ঝাঝরা হয়ে গেছে।


গাছের পাতাগুলো এমনভাবে ছিন্নভিন্ন হয়ে ঝরে পড়েছে যা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। মনে হচ্ছে যেন কোনো এক ধ্বংসলীলা চালিয়ে গেছে প্রকৃতি।


হঠাৎ এই দুর্যোগে কৃষক ও সাধারণ মানুষ দিশেহারা। বছরের একমাত্র ফসল ধান এবং অর্থকরী ফসল আম-লিচু হারিয়ে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন প্রশাসনের জরুরি সহায়তা ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন