🔴 ব্রেকিং

শিরোনাম

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে আলোচনায় সাইদুর রহমান বাচ্চু

 


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ হযরত আলী

 

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাইদুর রহমান বাচ্চু একজন জনপ্রিয় ও গ্রহনযোগ্য প্রার্থী হিসেবে সবার মাঝে উঠে এসেছেন। কারন তিনি স্থানীয় রাজনীতি ব্যবসায়ীক নেতৃত্ব ( সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি) এবং জনকল্যাণমুলক কাজে দীর্ঘ সময় সক্রিয়। সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে মেয়র হিসেবে আলোচনায় শীর্ষে নিয়ে এসেছে।  


সাইদুর রহমান বাচ্চুকে মেয়রের পদে চাওয়ার প্রধান কারণ গুলো হলো।


জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা : তৃনমূল পর্যায়ে তিনি পরিচিত মুখ এবং সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয়। 


ব্যবসায়ীক নেতৃত্ব : সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি হিসেবে তিনি দক্ষ ব্যবস্থাপনার পরিচয় দিয়েছেন যা পৌরসভা পরিচালনায় সহায়ক হবে।। 


সামাজিক কার্যক্রম : সাধারণ মানুষের পাশে থাকা এবং অসহায়দের সাহায্য করার মানসিকতার কারণে প্রশংসিত।। 


রাজনৈতিক অভিজ্ঞতা : জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলের ভিতর বাইরে সুসংগঠিত রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। যা স্থানীয় নির্বাচনে তার শক্তিশালী অবস্থান তৈরি করেছে।। 


স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের মতে পরিচ্ছন্ন ও জনবান্ধন নেতৃত্ব হিসেবে পৌরবাসীর উন্নয়নে সাইদুর রহমান বাচ্চু সঠিক ব্যাক্তি।।

Post a Comment

নবীনতর পূর্বতন